সর্বশেষ

» সিলেটে বন্যার্তদের মাঝে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের মেগা স্বাস্থ্যসেবা

প্রকাশিত: ১৬. জুলাই. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক:: সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত সিলেটের বিশ্বনাথ উপজেলায় গত বুধবার মেগা স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন। বন্যা-পরবর্তী স্বাস্থ্যগত সমস্যার চিকিৎসার বিষয় চিন্তা করে স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্যোগ নেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা বিদ্যুৎ বড়ুয়া।
প্রায় এক হাজার রোগীর মধ্যে চক্ষু ও সাধারণ স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমেদের সহযোগিতায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এই বিষয়ে ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, মানুষের প্রয়োজনে মানবিকতার খাতিরে আমরা কার্যক্রম করেছি। মানুষের জন্য কাজ করে যতটুকু সন্তুষ্টি ও আত্মতৃপ্তি পাওয়া যায় তা অন্য কোনো কাজে পাওয়া যায় না। ক্যাম্পে সেবা প্রদানে সহযোগিতায় ছিলেন ডা. সামিউল, ডা. সৈকত মুন্না, ডা. শাওন, ডা. মারুফ, চক্ষু বিষয়ক সেবা প্রদান করেন অপটোমেট্রিস্ট খালেদ আল রকিব, সৈকত বাবলা, জয় বড়ুয়া, কাউসার সৌরভ, ফারুক চৌধুরী ফয়সাল, হারুন, প্রমিত, ইসমাইল, শহীদুল, ইরফান ও দেবজিৎ প্রমূখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031