সর্বশেষ

» আশার আলো যুব কল্যাণ সংঘ এর উদ্যোগে কর্মশালা

প্রকাশিত: ০৩. জুলাই. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: 

আশার আলো যুব কল্যাণ সংঘ এর উদ্যোগে নারীর উন্নয়ন কর্মী ও রুপান্তরিত নারী ও লৈঙ্গিক বৈচিত্র্য জনসম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। আশার আলো যুব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মানবাধিকার কর্মী মাহফুজ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের শিক্ষক মারজান স্যার ও সাংবাদিক সুবর্না হামিদ।

সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোস্তফা সাজিদুল ইসলাম পরিচালক ট্রেইনিং এন্ড এইচআর, এহসান আহমেদ প্রোগ্রাম অফিসার, তোফাজ্জল হোসেন পরিচালক এডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ছালেহা বেগম ফিল্ড অফিসার।

আরো উপস্থিত ছিলেন নারী উন্নয়ন কর্মী ও জনপ্রতিনিধি শিরিন আক্তার, নুরজাহান বেগম, তন্নী বেগম, কোহিনূর জাহান, আলেয়া বেগম, প্রমুখ।

এসময় উপস্থিত বক্তারা সংস্থার কার্যক্রমকে স্বাগত জানান, এখন তাঁরা মনে করেন উক্ত সংস্থার মাধ্যমে সিলেটের নারীদের উন্নয়ন হবে এবং বিশেষ করে যারা লৈঙ্গিক বৈচিত্র জনসম্প্রদায়ের মানুষ আছে তাদের উন্নয়ন সাধনে কার্যকর ভূমিকা রাখবে। সংস্থার কার্যক্রম কে স্বাগত জানান এবং ভবিষ্যতে সব ধরনের সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930