- কানাইঘাটে সিসিটিভির আওতায় প্রত্যেক কেন্দ্র! নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা
- কানাইঘাটে বসত বাড়ির জয়াগা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হাতে কলেজ শিক্ষার্থী নিহত
- কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে
- রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
- সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেটে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও স্মারকের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাটে জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির মেম্বারের বিএনপিতে যোগদান
- চাকসু মামুন এর সমর্থনে ইউকে বসবাসরত জকিগঞ্জ-কানাইঘাটবাসীর আলোচনা সভা
- কানাইঘাটে মাটিবাহী ট্রাক্টর গাড়ির চাপায় পৃষ্ট হয়ে শিক্ষার্থী হাফিজুর রহমানের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে ৮’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ফাহিম গ্রেফতার
» জকিগঞ্জে ৫ শতাধিক বানভাসি পরিবারের মাঝে সার্ক কলেজের ত্রাণ সামগ্রী বিতরণ
প্রকাশিত: ২৪. জুন. ২০২২ | শুক্রবার
চেম্বার প্রতিবেদক: ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের জকিগঞ্জে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। প্রতিদিনই নতুন নতুন এলাকার ডাইকে ভাঙন দেখা দিচ্ছে। গ্রামীণ সড়কের পাশাপাশি তলিয়ে গেছে জকিগঞ্জ-সিলেটের প্রধান যোগাযোগ সড়ক। গ্রামে এখন চলাচলে নৌকাই একমাত্র ভরসা। বন্যা কবলিত এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন এ উপজেলার প্রায় ২ লাখ মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাগবে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি এবার খাদ্যসহায়তা নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ।
শুক্রবার (২৪ জুন) দিনভর বন্যাকবলিত জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ৫ শত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন সার্ক পরিবার।
সার্ক কলেজের প্রিন্সিপাল ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহি উদ্দিন ফারুকের নেতৃত্বে বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, মুড়ি, চিড়া, স্যালাইন,পানি,খেজুরসহ বিভিন্ন উপকরণ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি ও জকিগঞ্জ সোসাইটি সিলেটের সভাপতি মাও: সালাহ উদ্দিন একরাম, সার্ক কলেজের মিডিয়া কো-অর্ডিনেটর তাওহীদুল ইসলাম, নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জ ডাকের সম্পাদক রায়হান আহমদ, সংবাদকর্মী শাহেদ আহমদ প্রমুখ।
সার্ক কলেজের মহতি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জকিগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল আহাদ, খেলাফত মজলিস সিলেটের সহ সভাপতি মৌলানা মখলিছুর রহমান, ৫ নং জকিগঞ্জ ইউপি চেয়ারম্যান মৌলানা আফতাব উদ্দিন, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না।
এ সময় সার্ক কলেজের প্রিন্সিপাল মহি উদ্দিন ফারুক বলেন, সিলেট সার্ক কলেজ সব সময় ভাল কাজে এগিয়ে থাকে। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় বিপর্যস্ত সিলেটের বিভিন্ন উপজেলার বানভাসি মানুষের পাশে দাড়িয়েছে সার্ক কলেজ। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে সিসিটিভির আওতায় প্রত্যেক কেন্দ্র! নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা
- কানাইঘাটে বসত বাড়ির জয়াগা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হাতে কলেজ শিক্ষার্থী নিহত
- কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে
- রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
- সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেটে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর