সর্বশেষ

» কানাইঘাটে আয়শা-সাজ্জাদ ফারুকী ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩০. মে. ২০২২ | সোমবার

চেম্বার ডেস্ক:: আয়শা-সাজ্জাদ ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ২টায় কানাইঘাট উপজেলার বন্যার্ত অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও ট্রাস্টের চেয়ারম্যান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, আর্ত-মানবতার কল্যাণে আমাদের এই ট্রাস্ট আজীবন কাজ করে যাবে। আমার মরহুম পিতা সাজ্জাদুর রাহমান ফারুকী সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে অত্যন্ত আন্তরিক ছিলেন। তিনি বলেন, মানুষের সেবার মধ্য দিয়ে আল্লাহ পাকের সান্যিধ্য লাভ করা যায়।

এসময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, রোটারি ৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান কবিরুল ইসলাম, পিপি রোটানিয়ান আব্দুর রশিদ, প্রেসিডেন্ট ইলেক্ট তোফাজ্জল হোসেন, প্রেসিডেন্ট নমিনি আলমগীর হোসেন, ট্রাস্টের পরিচালক সাবেক মেম্বার জাহাঙ্গীর শামীম কামরুল, বিশিষ্ট মুরব্বী রফিক আহমদ, হাজী ইসলাম উদ্দিন, যুব সংগঠক ওলিউর রহমান, আব্দুল গণি, সৈয়দ আবুল হারিছ, বাবুল আহমদ প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031