- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
» ইউক্রেনের জনগণ রাশিয়ার বশীভূত হতে চায় না : জেলেনস্কি
প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০২২ | সোমবার
চেম্বার ডেস্ক:: ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে পুরো জাতির ওপর নির্যাতন বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার (৩ এপ্রিল) একজন অনুবাদকের মাধ্যমে সিবিএস নিউজের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণ রাশিয়ার বশীভূত হতে চায় না। ফলস্বরূপ তাদের ধ্বংস ও নির্মূল করা হচ্ছে।
রাশিয়ার কার্যকলাপ ‘গণহত্যা’ কিনা সরাসরি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: ‘আসলে, এটি গণহত্যা। গোটা জাতি ও জনগণকে নির্মূলকরণ।
পরে রোববার রাতে জাতির উদ্দেশে ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, আমাদের দেশে অশুভ শক্তি এসেছে। আমাদের ভূখণ্ডে দখলদারদের প্রতিটি অপরাধ তদন্ত করা হবে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তির আওতায় আনা হবে।
প্রসঙ্গত, রুশ সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুচা শহর থেকে সরে যাওয়ার পর হাত-পা বাঁধা, কাছ থেকে করা গুলির ক্ষত এবং নির্যাতনের চিহ্নসহ মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
রোববার বিদায়ী রুশ বাহিনীকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের কর্মকর্তারা বলেন, বুচায় ৪১০ জন বেসামরিক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে।
সর্বশেষ খবর
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা