- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» দুবাই যাত্রীদের বিমানবন্দরে লাগবে না করোনা টেস্ট
প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২২ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, শারজাহ ও আবুধাবি যেতে ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে বাধ্যতামূলকভাবে যাত্রীদেরকে বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হতো। সেই বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।
মঙ্গলবার বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমানের জারি করা এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ইউএই-গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা পূর্বে আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত সম্মতি দেওয়ার পর ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে তা কার্যকর হয়।
বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে খরচ ছিল ১ হাজার ৬০০ টাকা। ওইদিন সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান বলেছিলেন, শাহজালাল বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষাগারে প্রতি ঘণ্টায় এক হাজারজনের নমুনা পরীক্ষা করানো যাবে। এই পরীক্ষার জন্য ১ হাজার ৬০০ টাকা করে নেওয়া হবে। বিমানবন্দরে পরীক্ষাগারটিতে ছয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। তারা এখন একটি ইউনিট হিসেবে কাজ করবে। সবাই সমপরিমাণ যাত্রীর করোনা পরীক্ষা করার সুযোগ পাবে।
এ বিষয়ে একটি তত্ত্বাবধায়ক কমিটি করা হয়েছে, তারা পুরো প্রক্রিয়া সমন্বয় করবে। সংযুক্ত আরব আমিরাতগামী ব্যক্তিদের ফ্লাইট শুরুর ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে হবে বলে তখন জানিয়েছিলেন বেবিচক চেয়ারম্যান।
তিনি বলেছিলেন, কিছু আনুষ্ঠানিকতা আছে, সে জন্য যাত্রীদের হাতে সময় নিয়ে আসতে হবে। ১০টি বুথে নমুনা নেওয়া হবে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

