- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» মৌসুমের শেষ শৈত্যপ্রবাহের বিদায়, আগামী সপ্তাহে বৃষ্টি
প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০২২ | সোমবার
চেম্বার ডেস্ক:: ফাল্গুনের প্রথমদিনই বিদায় নিয়েছে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। কিছুটা উষ্ণতায় হচ্ছে বসন্তবরণ। এখন তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত থাকবে। বিলীন হতে থাকবে শীতের অনুভূতি। একই সঙ্গে আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শৈত্যপ্রবাহ হয়। বিচ্ছিন্নভাবে দেশের তিনটি স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় তাকে শৈত্যপ্রবাহ বলছে না আবহাওয়া দপ্তর।
রোববার (১৩ ফেব্রুয়ারি) পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গত রাত থেকে রাজধানীতে শীতের অনুভূতি অনেকটাই কমে গেছে। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। এখন ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগামী ২০/২১ ফেব্রুয়ারির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে, এটা কী বলা যায়? এর জবাবে তিনি বলেন, আশা করা যায়।
এই মুহূর্তে তাপমাত্রায় কোনো অস্বাভাবিকতা দেখছেন কি না- এ বিষয়ে ওমর ফারুক বলেন, মোটাদাগে বড় কোনো পরিবর্তন চোখে পড়ছে না।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

