- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» সার্চ কমিটির অধিকাংশ সদস্য নিরপেক্ষ নন: চরমোনাই পীর
প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০২২ | সোমবার
চেম্বার ডেস্ক::ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, রাজনৈতিক দলগুলোর দাবি মেনে নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করুন। নতুন ইসি গঠনে সার্চ কমিটি কতটুকু জনগণের আশা পূরণ করতে পারবে? সার্চ কমিটির সদস্যদের সিংহভাগ সদস্য নিরপেক্ষ নন। এ ধরণের সার্চ কমিটি জনপ্রত্যাশা কতটুকু পূরণ করবে তা নিয়ে জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে।
সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের পুনঃআস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে না। নির্বাচনের প্রতি জনগণের আগ্রহ তৈরি করতে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরানোর মত কোন উদ্যোগ না থাকাই ইসি গঠন আইনের সবচেয়ে বড় দুর্বলতা।
তিনি বলেন, প্রশাসনের প্রতি কমিশনের নির্ভরতা কমানো, নির্বাচনকালীন সময়ে সরকার-প্রশাসন এবং নির্বাচন কমিশন সমন্বয়ের বিধিমালা ইত্যাদি বিষয়ে আইনে কোন সুস্পষ্ট নির্দেশনা নেই। গঠিত সার্চ কমিটিতে এমন একজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, যিনি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন নিয়েছেন, তারপরও নিজেকে নিরপেক্ষ দাবি করছেন।
চরমোনাই পীর আরও বলেন, জনগণের আগ্রহ ও আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনকালীন জাতীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই।
তিনি বলেন, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সরকার, কমিশন নয়। কারণ দলীয় সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, হবেও না-এটি প্রমাণিত।
তিনি বলেন, চলমান রাজনৈতিক সঙ্কট দূর করতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। চলমান সঙ্কট দূর করতে রাজনৈতিক দলগুলোর মতামত প্রাধান্য দিয়ে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে একটি কার্যকর সংলাপ এখন সময়ের অনিবার্য দাবি ।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাতকে সাবেক শিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- ছাতকে জামায়াত নেতার বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আদালতে বিয়ানীবাজারের এক ‘হত্যাচেষ্টা মামলা’র চার্জশীট দিল পুলিশ

