সর্বশেষ

» শিক্ষক আবু তাহেরের মৃত্যুতে প্রাইভেট স্কুল এসোসিয়েশনের শোক প্রকাশ

প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক :: 

প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা, মুসলিম মডেল স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের অার নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাযিউন)। তিনি অাজ বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাইভেট স্কুল এসোসিয়েশনের অাহ্বায়ক সার্ক ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ বাংলাদেশের অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন ফারুক ও সদস্য সচিব অানোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মুসলিম মডেল স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের ছিলেন একজন শিক্ষাবিদ। তিনি ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা। তাঁর মৃত্যুতে অামরা একজন ভাল সহকর্মীকে হারালাম,এ শূন্যতা পূরণ হবার নয়। অামরা তাহার বিদেহী অাত্মার মাগফিরাত কামনা করি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
আল্লাহপাক জান্নাতুল ফেরদৌস দান করুন ৷

           

সর্বশেষ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031