সর্বশেষ

» বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম উপকমিটির সদস্য হলেন সিলেটের খায়ের চৌধুরী

প্রকাশিত: ১১. ডিসেম্বর. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: 

গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও জনপথ মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ- কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে স্থান করে নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ- সভাপতি সিলেটের কানাইঘাটের কৃতি সন্তান খায়ের চৌধুরী।

লন্ডনে অবস্থানরত খায়ের চৌধুরী এক প্রতিক্রিয়ায় নিউজচেম্বারকে বলেন, আমাকে সদস্য পদ দিয়ে সম্মানিত করায় মাননীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।
সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম সম্পাদক জনাব অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং উপ- দপ্তর সম্পাদক সায়েম খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কানাইঘাট জকিগঞ্জসহ সকল কৃষক – শ্রমিক-মজুর আর দারিদ্র্যর সাথে নিদারুণ সংগ্রামরত মানুষের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার দর্শন নিয়ে কাজ করে যাবো।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031