সর্বশেষ

» প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২০ | বুধবার

চেম্বার ডেস্ক:: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট কবি মুহিত চৌধুরী। সিলেটস্থ ভারতের হাইকমিশনে রাখা শোক বইয়ে বুধবার (২ সেপ্টেম্বর) স্বাক্ষর করেন তিনি ।

এসময় তিনি উল্লেখ করেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান বাঙালি জাতি চির দিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

           

সর্বশেষ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930