- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
» ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল ১ মাস
প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে বিকালেও এনবিআর জানায়, নিয়মিত প্রক্রিয়ায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর বাড়ছে না। অর্থাৎ ৩০ নভেম্বরই শেষ হচ্ছে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সরকার নির্ধারিত সময়। এরপর কেউ আয়কর রিটার্ন জমা দিতে চাইলে নির্দিষ্ট অংকের জরিমানা দিয়ে তা জমা দিয়ে সেটি দাখিল করবেন।
এ কারণে দিনভর অনেক লাইনে দাঁড়িয়ে থেকে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। অনেক করদাতা রাত পর্যন্ত অপেক্ষা করেছেন রিটার্ন জমা দিতে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে রাতে এনবিআর জানায় নিয়মিত প্রক্রিয়ায় আয়কর রিটার্ন দাখিলে আরও এক মাস সময় বাড়ানো হয়েছে। এর ফলে বিনা মাশুলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।
প্রসঙ্গত, কোন ব্যক্তি নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে আয়কর আইন অনুযায়ী এক হাজার টাকা অথবা আগের বছরের প্রদেয় করের ১০ শতাংশ জরিমানা করার কথা বলা হয়েছে। এ দুটির মধ্যে হিসাব কষে যেটির পরিমাণ বেশি হবে জরিমানা করার ক্ষেত্রে সেটিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এছাড়া রিটার্ন দাখিলে যতদিন বিলম্ব হয় দিন হিসাবে ৫০ টাকা করে জরিমানা করার বিধান রয়েছে।
বর্তমানে দেশে প্রায় ৬৮ লাখ কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা আছেন। এদের মধ্যে বছর শেষে ২৫ লাখের মতো করদাতা রিটার্ন জমা দেন বলে এনবিআর সূত্র জানায়।
সর্বশেষ খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

