- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পায়নি বাংলাদেশ
প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে ডিসেম্বরে গণতন্ত্র সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে ১১০টির বেশি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও এ আয়োজনে বাদ পড়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পশ্চিমা সব মিত্র দেশও এ আমন্ত্রণ পেয়েছে।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাওয়া ১১০টি দেশের তালিকা প্রকাশ করা হয়।
অবশ্য বাংলাদেশের মতো সম্মেলনে আমন্ত্রণের তালিকায় স্থান পায়নি যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ চীন। তবে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ বেইজিংকে ক্ষুব্ধ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া চীনের মতো যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কও এ সম্মেলনের আমন্ত্রিত দেশগুলোর তালিকায় স্থান পায়নি।
বার্তা সংস্থা এএফপি বলছে, পুরো মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল ও ইরাক ছাড়া আর কোনো দেশই যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ পায়নি। অর্থাৎ মিসর, সৌদি আরব, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মতো ওয়াশিংটনের ঐতিহ্যবাহী আবর মিত্র দেশগুলোকে সম্মেলন থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চ্যুয়াল এ গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ব্রাজিলকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এখন কট্টর ডানপন্থি এক প্রেসিডেন্ট ক্ষমতায় রয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসেনারোকে স্বৈরশাসক হিসেবে সমালোচনা করা হয় এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে গণ্য করা হয়।
এদিকে সম্মেলনে অংশ নেওয়ার জন্য ইউরোপ থেকে পোল্যান্ডকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উত্তেজনা চলছে। তবে হাঙ্গেরিকে আমন্ত্রণ জানানো হয়নি।
অন্যদিকে আফ্রিকা থেকে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো), দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং নাইজারকে সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বজুড়ে গণতন্ত্র ও স্বাধীনতা থেকে বিচ্যুতি ঠেকাতে প্রেসিডেন্ট বাইডেন সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে আমন্ত্রিত নেতাদের অনেককে নিয়েই প্রশ্ন রয়েছে। কারণ ওই নেতাদের অনেকের বিরুদ্ধেই একনায়কতন্ত্র চর্চার অভিযোগ রয়েছে।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

