সর্বশেষ

» ইউপি নির্বাচনে কানাইঘাট ঝিঙ্গাবাড়ি ইউনিয়নে জমিয়তের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২০ | শনিবার

চেম্বার ডেস্ক:: জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশ কানাইঘাট উপজেলা ৮ নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন শাখার এক জরুরি সভা গত (২৮ আগস্ট) বাদ এশা সীমা বাজার কার্যালয়ে অনুষ্টিত হয়।  শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ সভাপতিত্ব করেন।

সভায় আগামী ইউনিয়ন নির্বাচনে জমিয়ত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ কে নির্বাচনে অংশ গ্রহণ করার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী এক মাসের মধ্যে ইউনিয়ন জমিয়তের কাউন্সিল করার।কাউন্সিল বাস্তবায়নের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাওলানা আব্দুল আজিজ সাহেব কে আহবায়ক ও মাওলানা আব্দুর রাজজাককে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটির অনান্য সদস্যরা হলেন, মাওলানা নযরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল করিম তারেক, মাওলানা আব্দুর রহমান, হাফেজ জুবায়ের আহমদ।সভায় আরো উপস্থিত ছিলেন, হাফেজ মাহমুদ হোসাইন, মাওলানা হেলাল আহমদ, হাফেজ মুতিউর রহমান সুহেল,হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ আম্বিয়া আহমেদ, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ। পরিশেষে সভাপতির দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930