সর্বশেষ

» নান্দাইলে দেউলডাংরা প্রবাসী সমাজ কল্যান সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

প্রকাশিত: ১০. এপ্রিল. ২০২৪ | বুধবার

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে পশ্চিম দেউলডাংরা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের নিজস্ব অর্থায়নে অর্ধশতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সংগঠনের প্রবাসী সদস্যদের অর্থে স্থানীয়দের মাধ্যমে এলাকার গরীব ও অসহায় পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়। অসহায় পরিবার হাতে ঈদ সামগ্রী পেয়ে অনেক খুশি হয়েছেন তারা।

সংগঠনের সভাপতি মেহেদী হাসান সবুজ জানান, আমরা আগেই এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের তাকিলা তৈরি করে জনসমক্ষের আড়ালে তাদের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি। গত তিন বছর ধরে আমরা নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরন করে আসছি। ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে এগিয়ে যেতে চাই৷

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930