- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
» সিলেটে বাস চলাচল শুরু
প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২১ | রবিবার
স্টাফ রিপোর্টার : টানা তিনদিন পর অবশেষে সিলেট থেকে বাস চলাচল শুরু হয়েছে। রোববার সন্ধ্যার পর থেকে দুরপাল্লার ও আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়। ডিজেলের দাম বৃদ্ধির কারণে গত বৃহস্পতিবার থেকে ধর্মঘট ডেকেছিলেন বাস মালিকরা। ফলে বন্ধ হয়ে যায় সব ধরণের বাস চলাচল।
রোববার দুপুরে বাস মালিকদের সাথে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৈঠকে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। এরপর সন্ধ্যা থেকে সিলেটে বাস চলাচল শুরু হয়।
সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, বিআরটিএ আমাদের দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরফলে সন্ধ্যা থেকে বাস চলাচল শুরু হয়েছে। বাস চলাচল শুরু হলেও আজ ভাড়া বাড়ানো হয়নি জানিয়ে তিনি বলেন, ঢাকার মালিক সমিতির নেতাদের সাথে আলোচনা করে নতুন ভাড়া নির্ধারণ করা হবে। ফলে কাল থেকে ভাড়া বাড়বে। বাস চলাচল শুরু হলেও আজ যাত্রী সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন তিনি।
রাতে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, তিনদিন পর খুলেছে প্রায় সবগুলো বাসের কাউন্টার। টার্মিনাল থেকে নিধারিত গন্তব্যে বাস ছেড়েও যাচ্ছে। তবে রাতে যাত্রী সংখ্যা ছিলো অনেক কম।
এনা বাস সার্ভিসের সিলেট অফিসের ইনচার্জ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, আজ যাত্রীর চাপ কম থাকায় বাসও কম ছেড়ে যাচ্ছে। কাল থেকে পুরোপুরি বাস চলাচল শুরু হবে।
বিআরটিএ’র সাথে বাস মালিকদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।
এদিকে, বাস চলাচল শুরু হওয়ায় স্বস্থি ফিরেছে যাত্রীদের মধ্যে। তবে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন তারা।
রোববার ঢাকা যাওয়ার জন্য ইউনিক বাসের কদমতলী কাউন্টারে অপেক্ষমান ছিলেন আশিকুর রহমান। তিনি বলেন, দ্রব্যমূেল্যর উর্ধগিতর কারেণ এমনিতেই আমাদের খুব কষ্টে চলতে হচ্ছে। এখন বাসের ভাড়াও বাড়ানোর কারণে আরও দুর্ভোগে পড়তে হবে। আমাদের মতো নিম্ম আয়ের মানুষদের জন্য জীবনযাপন আরও কষ্টকর হবে।
একাধিক যাত্রী অভিযোগ করেছেন, দুরাপাল্লার বাসে আগের ভাড়া নেওয়া হলেও আন্তঃজেলা বাসগুলোতে ইচ্ছেমত ভাড়া আদায় করা হচ্ছে।
এরআগে বৃহস্পতিবার সকাল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত টানা ধর্মঘট পালন করে বাস মালিকরা। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। জরুরী প্রয়োজনেও নির্ধারিত গন্তব্যে যেতে পারেননি অনেকে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর