- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
» শাটডাউনে বের হয়ে গ্রেপ্তার ৪০৩, জরিমানা ১২ লাখ
প্রকাশিত: ২৩. জুলাই. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঈদের পরে দেয়া কঠোর লকডাউনের প্রথম দিনে বিধিনিষেধ ভেঙে বের হওয়ায় রাজধানীতে ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া প্রথম দিনের সর্বশেষ তথ্য অনুযায়ী জরিমানা আদায় হয়েছে প্রায় পৌনে ১২ লাখ টাকা।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিধিনিষেধ না মানায় মোট গ্রেপ্তার করা হয়েছে ৪০৩ জনকে। এ ছাড়া মোবাইল কোর্টে ২০৩ জনকে জরিমানা করা হয়েছে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা। সড়কে ৪৪১টি গাড়িকে জরিমানা করা হয়েছে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।’
ঈদের ছুটি শেষে পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার থেকেই দেশজুড়ে আবার দুই সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। মানুষের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণে এবারের বিধিনিষেধ ‘সবচেয়ে কঠোর’ হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
নিউজবাংলাকে বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, শুক্রবার ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে এই কঠোর অবস্থা। এ বিষয়ে ১৩ জুলাই মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনেই জানিয়ে দেয়া হয়েছিল।
লকডাউন বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। ছবি: সাইফুল ইসলাম/নিউজবাংলা
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর লকডাউন শুরু হয় ১ জুলাই থেকে, যা পরিচিতি পেয়েছিল শাটডাউন নামে। ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত আট দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ। ঈদ শেষে শুক্রবার সকাল ৬টা থেকে নতুন করে শুরু হয়েছে কড়াকড়ি।
এর আগে ডিএমপি জানিয়েছিল, ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে বিধিনিষেধ না মানায় ১৪ দিনে ৯ হাজার ২ জনকে গ্রেপ্তার করে সংস্থাটি।
বিধি না মানার ঘটনায় ট্রাফিক বিভাগ জরিমানা করেছে ১ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৭৭৫ টাকা। একই সময় ডিএমপির মোবাইল কোর্টের মাধ্যমে আরও প্রায় তিন হাজার ব্যক্তিকে গ্রেপ্তার এবং ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা জরিমানা করা হয়।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী