সর্বশেষ

» সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী মারা গেছেন

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

 

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে খালেদ শওকত আলী।

 

কিডনি, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কর্নেল শওকত আলী। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ২৯ অক্টোবর তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। বেশ কয়েক দিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

 

শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও এক কন্যার জনক।

 

পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তি সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930