- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» জকিগঞ্জে জানালার গ্রীলে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ
প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০২০ | শুক্রবার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর জানালার গ্রীল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের কলাকুটা গ্রামের আব্দুল মালেকের বসতঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আব্দুল মালেকের মেয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মাশরাফিয়া জান্নাত তাছমিয়া (৭) এর লাশ তাদের বসতঘরের জানালার গ্রীলে ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত স্কুল ছাত্রীর পরিবারের লোকজের সাথে কথা বলে জানা গেছে, ঘটনার সময় তাছমিয়ার মা আত্মীয়ের বাড়িতে ছিলেন। বাড়িতে ছিলেন কলেজ পড়ুয়া বড়বোন ও কাজের মেয়ে। সকাল ৮টায় বড়বোন নাস্তা করে ঘুমিয়ে যান। এগারটার দিকে ঘুম থেকে উঠে জানালার গ্রীলে গামছা দিয়ে বাঁধা অবস্থায় তাছমিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। তাদের বাবা ভারতে থাকেন।
মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হুসেন চৌধুরী জানান, ‘নিহত তাছমিয়ার বাবা আব্দুল মালেক ভারতে থাকেন। সেখানেও তার আরেকটি পরিবার আছে। দুই পরিবারেরই তত্ত¡াবধান করতেন মালেক। দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর মৃত্যু অনেকটাই রহস্যজনক বলে তিনি মনে করেন।’
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বয়স বিবেচনায় অনেকটা প্রশ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা সে বিষয়টি পরিষ্কার হবে।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর