সর্বশেষ

» লন্ডন থেকে ১১৬ যাত্রী নিয়ে ওসমানীতে নামলো বিমানের সরাসরি ফ্লাইট

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: অবশেষে দীর্ঘ এক মাসেরও বেশী সময় পর লন্ডন থেকে সিলেটে এসেছে বিমানের সরাসরি ফ্লাইট। বিমানটিতে সবমিলিয়ে ১১৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে সিলেটের ৬৫ জন এবং ঢাকার ৫১ জন যাত্রী ছিলেন।

 

সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে বিজি-২০২ ফ্লাইটটি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

জানা গেছে, খাদিম বিআরডিটিআইকে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে প্রস্তুত রাখা হয়েছে। যেসব প্রবাসী সেখানে থাকতে অনাগ্রহী তাদেরকে হোটেল ফরচুন গার্ডেনে রাখা হবে।

 

বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, যে সব যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন, তারা নিজ নিজ গন্তব্যে চলে যাবেন। আবার যাদের সার্টিফিকেট নেই, তাদেরকে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হবে। বিমানবন্দরে বিমান ও সিভিল এভিয়েশনের প্রতিনিধি ছাড়াও আর্মড ফোর্সেস ডিভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জানান এ বিমান কর্মকর্তা। তিনি জানান, বিমানটি এ বিমানবন্দরে এক ঘন্টা অবস্থানের পর ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে যায়। একই বিমানে সিলেট থেকে আরো ৩৪ জন যাত্রী ঢাকায় গেছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930