- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
» হঠাৎ করেই রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন
প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: হঠাৎ করেই রাজধানীর কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঘণ্টা-দুয়েকের মধ্যে রাজধানীর অন্তত ছয়টি জায়গায় ছয়টি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, আজ দুপুরে রাজধানীর কাঁটাবন, গোলাপশাহ মাজার, বংশালের নয়াবাজার, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনেসহ মোট ছয়টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
এসব অগ্নিসংযোগে কোনো হতাহতের তথ্য নেই জানিয়ে রাসেল আহমেদ আরও বলেন, কারা অগ্নিসংযোগ করেছে বা কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি।
এদিকে শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, ‘দুপুর ১টা ৩৬ মিনিটে দেওয়ান পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বেলা সোয়া ৩টায় বলেন, নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের কাছাকাছি আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে কর অঞ্চল-১৫-এর একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মতিঝিল থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বিকেলে ৩টা ২০ মিনিটে বলেন, মধুমিতা সিনেমা হলের সামনে একটি বাসে আগুন লেগেছে। সন্ধ্যায় এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর