সর্বশেষ

» এবার ছেলে হত্যার বিচার দাবীতে ফাঁড়ির সামনে রায়হানের মা ও স্বজনদের অনশন

প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: এবার সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যার বিচার চেয়ে অনশনে বসেছেন তাঁর মা  সালমা বেগমসহ রায়হানের স্বজনরা।

 

রবিবার (২৫ অক্টোবর) সকাল সারে ১১ টা থেকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনেই তারা অনশনে বসেন। মাথায় কাফনের কাপর বেঁধে নারী-পুরুষ সকলে এ অনশন কর্মসূচিতে অংশ নেন।

 

রায়হান হত্যার মূল অভিযুক্ত সদ্য বহিস্কৃত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ সকল সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারে তারা এ অনশন কর্মসূচি শুরু করেছেন।

 

এদিকে গত ১১ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যুর অভিযুগে কোতোয়ালী থানায় মামলা দায়ের করার পর ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো লাপাত্তা মূল অভিযুক্ত সদ্য বহিষ্কৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া। তবে এ ঘটনায় টিটু চন্দ্র দাস ও হারুনুর রশীদ নামের দুই কনেস্টবলকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

           

সর্বশেষ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930