- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» ওসমানীনগরে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা গ্রেফতার
প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২৪ | শুক্রবার
চেম্বার ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা সাহেদ আহমদ মুছাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক মোজাহিদ বলেন, গোয়ালাবাজার থেকে পোষাক ও সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেয়ারম্যানকে আটক করে। পরে ওসমানীনগর থানায় নিয়ে গাড়ি পরিবর্তন করে তাকে সিলেট শহরের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
ডিবি পুলিশের সদস্যরা চেয়ারম্যান মুছাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় ২৩ আগস্ট গোলাপগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় সাহেদ আহমদ মুছাকে গ্রেফতার করা হয় বলে জানান গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান মোল্লা।
তিনি বলেন, গ্রেফতারের পর সাহেদ আহমদ মুছাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছাকে নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল দিন ভর। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয় সম্মুখে উপস্থিত হয়ে উভয় পক্ষ পাল্টা-পাল্টি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের একটি পক্ষ ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছাকে স্বপদে বহাল রাখতে স্লোগান দেন। আরেক পক্ষ চেয়ারম্যানের অপসারনের দাবিতে স্লোগান দিলে উভয় পক্ষের মাঝে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে স্থানীয়রা এসে উভয় পক্ষকে বুঝিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সরিয়ে দেন।
পরবর্তীতে আন্দোলনকারী এক পক্ষ সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টুলপ্লাজায় অবস্থান নেয়। অপর পক্ষ সাদিপুর সেতুর পাশে অবস্থান নিয়ে বিকালে চেয়ারম্যান সাহেদ আহমদ মুছাকে স্বপদে বহাল রাখার দাবিতে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর স্বারকলিপি প্রদান করেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর