- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
» সিলেটের সাবেক মেয়র-এমপিসহ ২৪৩ জনের বিরুদ্ধে আরেক মামলা
প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২৪ | সোমবার
তাওহীদুল ইসলাম: সিলেট মহানগরীর বন্দরবাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিলে হামলা ও গুলি ছোড়ার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। মামলায় সাবেক মেয়র-এমপিসহ আওয়ামী লীগের ৪৩ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করা হয়।
বালাগঞ্জের খুজগীরপুর গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে মো. আবদুস ছালাম টিপু বাদি হয়ে কোতোয়ালি থানায় এ মামলাটি (নং-৩০(১০)২০২৪) দায়ের করেন। তিনি বর্তমানে নগরীর লামাবাজারে বসবাস করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাত সোয়া ১২টার দিকে কোতোয়ালি থানায় দণ্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারায় এ মামলাটি রেকর্ড করা হয়।
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় এজাহারনামীয় অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সা্বেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল (৫০), সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা (৫০) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার (৫৫), সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক (৪৫), জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমেদ ((৪৫), সিলেট সিটির ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ (৪০), সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিযুষ কান্তি দে (৪৫), মাহি উদ্দিন সেলিম (৫০), মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান (৪৮), জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম (৩৫), সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (২৮), মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ (৩২), নাসির উদ্দিন ওরফে জালি নাসির (৪০), ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম (৩০), নগরীর চালিবন্দরের রুহুল আমিন শিপলু (৩৫), জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদ রহমান (৪২), মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ (৫০), মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ ওরফে ইউনিক শামীম (৫০), মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার (৩২), মহানগর আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজতকান্তি গুপ্ত (৫৫), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু (৪৫), সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ও ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ (৩৩), মোগলাবাজারের মনসুর আহমদ চৌধুরী (৩৮), সাঈদ আহমদ চৌধুরী (৩২) ও শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি তারিকুল ইসলাম তারেক (৩৬) প্রমুখ।
মামলার এজাহারের বাদী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার প্রতিবাদে ১৯ জুলাই বেলা সোয়া ২টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারের ডায়াবেটিকস হাসপাতালের প্রধান ফটক থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করার উদ্যোগ নেয়। এসময় মধুবন মার্কেটের সামনে থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ক্যাডাররা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঘিরে ফেলে। একপর্যায়ে আসামিরা বন্দুক, কাটা রাইফেল ও শর্টগান দিয়ে গুলি ছোড়ে। অনেকেই আহত হন। আসামির ছোড়া গুলি তার বাম চোখে লাগে। তিনি গুরুতর জখম অবস্থায় ঢাকায় চিকিৎসা নিয়েছেন। ভারতে গিয়ে চোখের অপারেশন করিয়েছেন।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত

