- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
» সাংবাদিক মকসুদ স্মরণে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শোক সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খ্যাতিমান ও প্রবীণ সাংবাদিক সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী। মরহুম মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে প্রেসক্লাব কর্তৃক গৃহীত ৩দিনব্যপী শোক কর্মসূচীর শেষ দিনে এ শোক সভার আয়োজন করা হয়।
ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য মো.জসিম উদ্দিন।সভায় বক্তব্য রাখেন,সিলেটের সিনিয়র সাংবাদিক মো.শফিকুর রহমান চৌধুরী,অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদ আহমদ রনি,সাবেক সহ-সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.কামাল আহমদ,পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.জহিরুল ইসলাম মিশু, কার্যকরি পরিষদ সদস্য মাহমুদ হোসেন খান,মো.আব্দুল হাছিব,শহীদুর রহমান জুয়েল।
এ সময় বক্তারা বলেন,মকসুদ আহমদ মকসুদ ছিলেন সাংবাদিক সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। মকসুদ আহমদ শুধু সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ সমাজসেবক। এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজকর্মে তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেদ। তাঁর চলে যাওয়া আমাদের জন্য সত্যিই বেদনার।আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। বক্তারা বলেন,মরহুম মকসুদ আমৃত্যু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। আমরা তাঁকে আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করব।
সভায় আরো বক্তব্য রাখেন, ক্লাব সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী, মো: আলমগীর আলম, দেলোয়ার হোসেন মান্না,মো.শাহীন আহমদ, মো: জসীম উদ্দিন, এম এ হান্নান, সৈয়দ রাসেল আহমদ প্রমুখ।শোক সভায় দোয়া পরিচালনা করেন, মধুবন সুপার মার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম আলবাব, সহকারী ইমাম মাওলানা মো: মঈনুল ইসলাম।
সর্বশেষ খবর
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর