- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
» সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হলেন মাস্টার নুর উদ্দিন
প্রকাশিত: ০৩. মার্চ. ২০২৪ | রবিবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হয়েছেন কানাইঘাটের বাসিন্দা মাস্টার নুর উদ্দিন। গত শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সাধারণ সভা পল্লীবিদ্যুৎ সমিতির সদর দপ্তর জৈন্তাপুর উপজেলায় অনুষ্ঠিত হয়। পল্লীবিদ্যুতায়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমিতির পরিচালকদের প্রত্যক্ষ ভোটে মাস্টার নুর উদ্দিন সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হন। এর আগে মাস্টার নুর উদ্দিনপল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কোষাধ্যক্ষ, সচিব পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বর্তমানে পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর এলাকা-৫ এর পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
১৯৯৮ সালে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ প্রতিষ্ঠার পর কানাইঘাটের কোন বাসিন্দা প্রথমবারের মতো সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। মাস্টার নুর উদ্দিন এর বাড়ি কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামে। তিনি কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক নির্বাচিত হওয়ার পর অত্যন্ত সফলতার সহিত দায়িত্ব পালনের পাশাপাশি পল্লীবিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখা সহ সমিতির সুনাম বয়ে আনার জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এদিকে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হওয়ায় পল্লীবিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা, পরিচালক, পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা এবং বিদ্যুৎ গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাস্টার নুর উদ্দিন। দায়িত্ব পালনে পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক, কর্মকর্তা এবং পল্লীবিদ্যুতের প্রাণ সমিতির বিদ্যুৎ গ্রাহকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি।
এছাড়া মাস্টার নুর উদ্দিন পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হওয়ায় কানাইঘাট পল্লীবিদ্যুৎ সমিতির সর্বস্তরের গ্রাহক সহ বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গ্রাহকদের প্রত্যাশা নবনির্বাচিত সভাপতির সুযোগ্য নেতৃত্বে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর অগ্রযাত্রা আরো তরান্বিত হবে এবং বিদ্যুৎ গ্রাহকরা সব ধরনের উন্নত সেবা পাবেন।
সর্বশেষ খবর
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর