- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» অটোরিকশাচালক আলমগীর খুন: উত্তাল কানাইঘাটের গাছবাড়ী
প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২৪ | শুক্রবার
কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ কানাইঘাটের ঝিংগাবাড়ী ইউনিয়নের তিনছটি গ্রামের সিএনজি অটোরিকশাচালক আলমগীর হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় উত্তাল গাছবাড়ী। বুধবার রাত ৯টা থেকে গতকাল বেলা ১১টা পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টা সড়ক অবরোধ, বিক্ষোভ শেষে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি শেষ করে পরিবহন শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে- সিলেটের কানাইঘাটের গাছবাড়ী বাজারে পল্লীবিদ্যুৎ মোড়ে অবস্থিত সিএনজি স্ট্যান্ডে। স্থানীয়রা জানান- ঝিংগাবাড়ী ইউনিয়নের তিনছটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রির বড় ছেলে অটোরিকশা সিএনজিচালক আলমগীর হোসেনের সিএনজি গাড়ির সঙ্গে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে কয়েছ ও সাদিক আহমদের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেলচালক সাদিক আহমদ ও তার সঙ্গে থাকা বড় ভাই কয়েছ উত্তেজিত হয়ে তাদের সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে অটোরিকশাচালক আলমগীরকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন এর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার সময় আশপাশ থেকে লোকজন এগিয়ে আসতে দেখে ঘাতকরা মোটরসাইকেল রেখেই পালিয়ে গেলে উত্তেজিত জনতা তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দেন। নিহত আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজিচালক আলমগীর হোসেনকে চাকু দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে দ্রত গ্রেপ্তারে আশ্বাস দেন।
এদিকে- ঘটনার পর রাত ৯টার দিকে স্থানীয়রা গাছবাড়ী মোড়ে সড়ক অবরোধ করে। গোটা রাতই তারা খুনিদের গ্রেপ্তার দাবিতে সড়কে কাটান। এ সময় পুলিশ আসামিদের গ্রেপ্তারে কয়েকটি স্থানে তল্লাশি চালিয়ে তাদের পায়নি। এদিকে- রাতভর সড়ক অবরোধের পর গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সমাবেশ করে পরিবহন শ্রমিকরা। এ সময় তারা আল্টিমেটাম দিয়ে বলেছেন- ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না করলে সিলেট জেলায়ও আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর