- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
» কক্সবাজারে দুদিনব্যাপি পার্ল লিভার ফেস্ট-২০২৩ অনুষ্ঠিত
প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০২৩ | সোমবার
চেম্বার ডেস্ক: গতকাল (২৪ ডিসেম্বর) কক্সবাজারে শেষ হলো দুদিনব্যাপি পার্ল লিভার ফেস্ট-২০২৩। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ ও ব্রাহ্মনবাড়িয়া মেডিকেল কলেজের লিভার বিশেষজ্ঞগন ও হেপাটোলজি বিভাগের রেসিডেন্টসহ প্রায় ৫০ জন চিকিৎসক অংশগ্রহন করেন।
২৩ ডিসেম্বর সকালে কক্সবাজার এক্সপ্রেস যোগে ঢাকা থেকে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান অংশগ্রহনকারী চিকিৎসকবৃন্দ। রাতে কক্সবাজার এক্সপ্রেসেই অনুষ্ঠিত হয় পার্ল লিভার ফেস্টের বৈজ্ঞানিক অধিবেশনটি। চলন্ত ট্রেনে এ ধরনের বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন বাংলাদেশে সম্ভবত এই প্রথম। এতে লিভার ক্যান্সার চিকিৎসায় দেশে উৎপাদিত ইমিউনোথেরাপীর ভূমিকা নিয়ে কিনোট লেকচারটি প্রদান করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের লিভার বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহাঙ্গীর আলম সরকার। সেশনটি চেয়ার করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. এম এ রহিম ও শেখ মোহাম্মদ নূর-ই- আলম ডিউ আর মডারেশনের দায়িত্বে ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোকসানা বেগম। উল্লেখ বাংলাদেশে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড লিভার ক্যান্সার চিকিৎসায় একাধিক ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটার বা ইমিউনোথেরাপী উৎপাদন করছে, যা ব্যবহার করে এদেশে লিভার ক্যান্সার রোগীরা উপকৃত হচ্ছেন।
কক্সবাজারে লিভার বিশেষজ্ঞরা সদ্য উদ্বোধন করা কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন এবং পাশাপাশি কক্সবাজার এবং আশেপাশের বিভিন্ন দ্রস্টব্য স্থান পরির্দশন করেন। পার্ল লিভার ফেস্টের আয়োজনে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং এর সাইন্টিফিক পার্টনার ছিল বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। অধ্যাপক ডা. স্বপ্নীল জানান, ট্রেনের বিরুদ্ধে চলমান আগুন সন্ত্রাসের প্রতিবাদে তারা ট্রেনে বৈজ্ঞানিক অধিবেশন আয়োজন করেন।
উল্লেখ ইতিপূর্বেও ইনানী বীচ, সুন্দরবন, মিঠামইনের হাওর, সেন্টমার্টিন দ্বীপ এবং সিলেটে একই ধরনের লিভার ফেস্টের আয়োজন করা হয়েছিল যেখানে লিভার বিশেষজ্ঞরা বিজ্ঞান চর্চার পাশাপশি বাংলাদেশকে এবং বাংলাদেশের বদলে যাওয়াকে আরো বস্তুনিষ্ঠভাবে চিনতে ও উপলব্ধি করতে সক্ষম হন। এবারের দুদিনব্যাপি আয়োজন শেষে অংশগ্রহনকারী লিভার বিশেষজ্ঞরা কক্সবাজার এক্সপ্রেস যোগে কক্সবাজার ত্যাগ করেন।
সর্বশেষ খবর
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত বৃদ্ধা
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ
- নিবার্চনে শুধু সেনাবাহিনী নয়, বিমান-নৌবাহিনীকেও কাজে লাগাব: স্বরাষ্ট্র উপদেষ্টা
- পুলিশের এসআই মাজিদুলের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ!
- অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

