সর্বশেষ

» কানাইঘাটে সাংবাদিক বদরুল আলমকে প্রাণনাশের হুমিক, থানায় জিডি

প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০২১ | বুধবার

নিজস্ব প্রতিবেদক: রাস্তার অনিয়ম-দুর্ণীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে কানাইঘাটে সাংবাদিক বদরুল আলমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আজ বুধবার (৬ জানুয়ারি) বিকেলে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বদরুল আলম কানাইঘাট প্রেসক্লাবের সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বারটুয়েন্টিফোরডটকম এর কানাইঘাট প্রতিনিধি।

সাংবাদিক বদরুল আলম বলেন, গত ৩ জানুয়ারি আমি কানাইঘাটের একটি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির চিত্র তুলে ধরে আমার পোর্টালে সংবাদ করি। উক্ত সংবাদে স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদ আহমদ ও ঠিকাদার মুহিবুর রহমানের দুর্ণীতির সংশ্লিষ্টতা তুল ধরায় তারা আমার উপর ক্ষেপে যান ও গতকাল মঙ্গলবার সকালে আমার মুঠোফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেন ওই ব্যক্তি। এরপর তিনি ওই মুঠোফোন নম্বরসহ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930