সর্বশেষ

» কানাইঘাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২৩ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কানাইঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা।

এসময় তিনি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করার আহবান রেখে সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে তিনি উপজেলার কয়েকটি মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন থানা পুলিশের সদস্যরাসহ
কানাইঘাট প্রেস ক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আজাদ, দৈনিক মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুফিজ তালুকদার, রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিলাল উদ্দিন, কুদ্দুছ মেম্বার,দীপন চক্রবর্তী, ফয়েজ আহমেদসহ উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’
সবাই সম্প্রীতির বন্ধনে ও সকল শ্রেণীর লোকজন এটিকে উৎসব হিসেবে পালন করছে।

সার্বিকভাবে পুজো উৎসবে স্থানীয় প্রশাসন নিবেদিত ভাবে দায়িত্ব পালন করে উৎসব উৎসবমুখর পরিবেশে পুজো অনুষ্ঠিত হচ্ছে। তিনি এসময় শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পুজো উৎসব পালনের জন্য হিন্দু ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031