সর্বশেষ

» ২০ ডিসেম্বর কানাইঘাট মুকিগঞ্জে আসছেন শায়েখ আহমাদুল্লাহ ও মোহাম্মদ সাইফুল্লাহ

প্রকাশিত: ১৫. ডিসেম্বর. ২০২২ | বৃহস্পতিবার

চেম্বার প্রতিবেদক:: কানাইঘাটে  ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুখিগঞ্জ কর্তৃক ১৮তম তাফসীরুল কুরআন মাহফিল আগামী ২০ ডিসেম্বর,মঙ্গলবার অনুষ্টিত হইবে। স্থানীয় মুখিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে বেলা ২ ঘটিকা থেকে রাত ১১ ঘটিকা পর্যন্ত মাহফিল চলবে। এছাড়া, পরদিন ২১ ডিসেম্বর, বুধবার সকাল ৮ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত মহিলা সমাবেশ অনুষ্টিত হইবে।
তাফসীর মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ। প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ,ঢাকা।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন, ঝিংগাবাড়ী ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো:হাফিজুর রহমান।
তাফসীর মাহফিলে সকল দ্বীনদার মানুষের উপস্থিতি কামনা করেছেন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বিলাল আহমদ ও সেক্রেটারী আব্দুল মালিক চৌধুরী।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930