- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» মিশিগান বাংলা প্রেসক্লাবের সদস্য হলেন নিউজ চেম্বারের সুলায়মান আল মাহমুদ
প্রকাশিত: ১৪. আগস্ট. ২০২২ | রবিবার
মিশিগান প্রতিনিধি, যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের মিশিগান বাংলা প্রেসক্লাবের সদস্য হয়েছেন নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক ও দৈনিক জালালাবাদের মিশিগান প্রতিনিধি সুলায়মান আল মাহমুদ। গতকাল স্থানীয় সময় রাতে প্রেসক্লাবের এক সভায় আনুষ্ঠানিকভাবে সুলায়মান আল মাহমুদ-কে নতুন সদস্য হিসেবে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মিশিগান বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ শাহেদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের পরিচালনায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ, আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক শামীম আহসান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, জনকন্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, দৈনিক যুগান্তরের তোফায়েল রেজা সোহেল, দৈনিক প্রথম আলো’র সৈয়দ আসাদুজ্জামান সুহান, দৈনিক মানবকন্ঠের সাহেল আহমেদ, টিভিএনের মাহফুজুর রহমান শাহীন ও দেওয়ান কাওসার।
প্রেসক্লাবের নতুন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক সুলায়মান আল মাহমুদ ও মুজিবুর রহমান শাহীন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, মিশিগান বাংলা প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় কমিউনিটির কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মিশিগানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণের ঐক্যবদ্ধ প্লাটফর্ম হচ্ছে বাংলা প্রেসক্লাব। নতুন সদস্যদের অন্তর্ভূক্তির মাধ্যমে প্রেসক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি পেল। আমাদের বিশ্বাস নতুন সদস্যগণ সাংবাদিকদের ঐক্য অটুট রাখার পাশাপাশি স্থানীয় কমিউনিটির কল্যানে অগ্রনী ভুমিকা পালন করবেন।
সংবর্ধনার জবাবে সুলায়মান আল মাহমুদ বলেন, প্রবাস জীবনে আজকের দিনটি আমার জন্য স্মরনীয় হয়ে থাকবে। মিশিগান বাংলা প্রেসক্লাবের সদস্য হওয়ায় আমি নিজেকে গর্বিত মনে করছি। একই সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশে থাকতে নিজেকে সব সময় লেখালেখির সাথে জড়িয়ে রেখেছিলাম। সিলেটের স্থানীয় গণমাধ্যমে সব সময় লেখালেখি করেছি। জাতীয় পত্রিকায় আমার বিভিন্ন কলাম প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে আসার পর স্থানীয় সাংবাদিক ভাইদের অনুপ্রেরণায় আবার লেখালেখি করার সুযোগ পেয়েছি। আমি প্রেসক্লাবের সকল নিয়ম নীতি মেনে চলে মানুষের কল্যান সাধনে অঙ্গিকারাবদ্ধ।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

