সর্বশেষ

» ওসমানী বিমানবন্দরে দুই মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালো সিলেট আ’লীগ

প্রকাশিত: ১৫. ফেব্রুয়ারি. ২০২২ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক এমপি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী খান এমপি সিলেটে এসে পৌঁছেছেন।

আজ (মঙ্গলবার) সকাল ১০টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তাঁরা। এসময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ফুলেল শুভেচ্ছাকালে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ এবং সিলেট সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী সফরসূচী অনুসারে, সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

দুপুর সাড়ে ১২টায় কৃষি যন্ত্রাপতি উৎপাদনকারী প্রতিষ্ঠান আলিম ইন্ডাস্ট্রি পরিদর্শন করবেন।

বিকেল ৩টায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সিলেট থেকে কৃষিজাত পণ্য রপ্তানি ও বিনিয়োগ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

           

সর্বশেষ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031