- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
» সদ্য মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারকে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২১ | রবিবার
ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ৮ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। শনিবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর অন্তর্ভূক্ত বিভিন্ন শ্রমিক উপ কমিটির মৃত্যুবরণকারী প্রতিটি শ্রমিক পরিবারকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। নগদ টাকা পেয়ে মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। এই মহৎ উদ্যোগের জন্য জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিমের পরিচালনায় আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সজিব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী আবু সরকার ও যুগ্ম সম্পাদক মোঃ জাকারিয়া। এছাড়া অনুষ্ঠানে সিলেট বিভাগের সকল বেসিক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সজীব আলী বলেন, পরিবহন শ্রমিকরা হচ্ছে সমাজের সবচেয়ে বেশী অবহেলিত জনগোষ্ঠী। একজন পরিবহন শ্রমিকের মৃত্যুর সাথে একটি পরিবারের স্বপ্নের মৃত্যু ঘটে। তাই মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের পরিবারের জন্য সরকারী বেসরকারী সহযোগিতা প্রয়োজন। কিন্তু তাদের পরিবার এই সহযোগিতা থেকে বঞ্চিত। মরহুম ৮ পরিবহন শ্রমিক পরিবারের জন্য সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের এই আর্থিক অনুদান একটি মাইলফলক হয়ে থাকবে। প্রতিটি পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে ৪ লক্ষ টাকার এই অনুদান মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের পরিবারের জন্য একটি বড় সহযোগিতা। সরকারসহ সমাজের বিত্তবানদের অসহায় শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসা উচিত। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর