- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
» ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়
প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক::
টি-টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন রবি শাস্ত্রী। তার স্থলাভিষিক্ত হিসেবে প্রত্যাশামতোই হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন রাহুল দ্রাবিড়। বুধবার (৩ নভেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) তরফে আনুষ্ঠানিকভাবে এ খবর জানানো হয়েছে।
বিসিসিআই তাদের বিবৃতিতে বলেছে, ‘আরপি সিং ও সুলক্ষণা নায়েকের নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল দ্রাবিড়কে ভারতের পরবর্তী হেড কোচ হিসেবে বেছে নিয়েছে। দ্রাবিড় ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকেই টিম ইন্ডিয়ার দায়িত্ব নেবেন।’
এর আগে গত ২৬ অক্টোবর বিসিসিআইয়ের কাছে কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন রাহুল দ্রাবিড়। আর এরপরই মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে, তিনিই রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হতে চলেছেন। আর তাই এতদিন অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। শেষমেশ সেটিও হয়ে গেল।
টি–টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় টিমের হেড কোচ রবি শাস্ত্রী ছাড়াও সাপোর্ট স্টাফদের বেশির ভাগই আর দায়িত্বে থাকছেন না। বোলিং কোচ ভরত অরুণও জানিয়ে দিয়েছেন দায়িত্ব ছাড়ার কথা। এ ছাড়া ফিল্ডিং কোচ এস শ্রীধরও তাদের পথেই হাঁটবেন বলে জানা গেছে।
রবি শাস্ত্রী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল রাহুল দ্রাবিড়ের নাম। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে শুরু থেকেই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতের কোচের দায়িত্ব সামলানো দ্রাবিড়। ভারতের কোচ হওয়ার চেয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব সামলানোই বেশি পছন্দ ছিল দ্রাবিড়ের কাছে। কিন্তু সৌরভ-জয় শাহরাই দ্রাবিড়ের মত বদলানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন বলে জানা যাচ্ছে।
সর্বশেষ খবর
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- জমকালো আয়োজনে তপোবনে ১ম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- অ্যাডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন
- কানাইঘাটে ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন
- হবিগঞ্জে সংবর্ধিত হলেন জাতীয় দলের সাবেক তারকা পেসার কোচ নাজমুল হোসেন
- সৈয়দ হাতিম আলী স্কুলে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুরমা, ফুটবলাররা পেলো নেট উপহার

