- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
» সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে ‘গৃহবন্দি’ করল সেনাবাহিনী
প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: চলমান উত্তেজনার মধ্যে সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি করে রেখেছে সেনাবাহিনী। একই সঙ্গে দেশটির আরও কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে এসব গ্রেফতারের ঘটনা ঘটে। আল-হাদাত টিভির বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
সূত্রের বরাত দিয়ে আল-হাদাত বলছে, গ্রেফতার নেতাদের মধ্যে রয়েছেন— শিল্পমন্ত্রী ইব্রাহিম আল-শেখ, তথ্যমন্ত্রী হামজা বালৌল ও প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ফায়সাল মোহাম্মেদ সালেহ।
সুদানের ক্ষমতাসীন সার্বভৌম পরিষদের মুখপাত্র মুহাম্মদ আল-ফিকে সুলিমান ও দেশটির রাজধানী খার্তুমের গভর্নর আয়মান খালিদকেও গ্রেফতার করা হয়েছে।
দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নাম প্রকাশে অনিচ্ছুক সুদানের কর্মকর্তাদের বরাতে জানা যায়, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মাসে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটিতে সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর আগে ২০১৯ সালে তীব্র বিক্ষোভের মধ্যে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর আল-বশিরের পতন হয়।
সুদানের প্রধান গণতন্ত্রপন্থি রাজনৈতিক দল প্রফেশনালস অ্যাসোসিয়েশন বলছে, সোমবার সেনাবাহিনীর এমন পদক্ষেপ সম্পূর্ণ সেনা অভ্যুত্থান। এর প্রতিবাদে জনসাধারণকে রাস্তায় নামতে হবে।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

