- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম
- কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
» কানাইঘাটে ফের প্রবাসী হত্যা || খুনীদের বসত ঘর পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা
প্রকাশিত: ১৭. মার্চ. ২০২৫ | সোমবার
কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাটে একসপ্তাহের ব্যবধানে সৌদি প্রবাসী আব্দুল মতিন খুন হওয়ার পর আবারো শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮) নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত ১টার দিকে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপাড় গ্রামে। উত্তেজিত কিছু লোকজন হামলাকারী খুনী সাজু, রাজুদের বসত ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে। প্রবাসী রশিদ আহমদের বড় ভাই রাজা মিয়া (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
স্থানীয় লোকজন ও নিহতের আত্মীয়-স্বজনদের কাছ থেকে জানা যায়, ৫ দিন পূর্বে খালপাড় গ্রামের মৃত আনা মিয়ার পুত্র প্রবাসী রশিদ আহমদের ভগ্নিপতি একই গ্রামের মনির আহমদের পুত্র সালেহ আহমদের বাচ্চাদের সাথে একই বাড়ির মৃত মাহমুদ হোসেনের পুত্র রাজু আহমদ, সাজু আহমদ গংদের পরিবারের বাচ্চাদের সাথে ঝগড়াঝাটি নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় মুরব্বীয়ানরা বসে দু’পক্ষকে নিয়ে আপোষে মিমাংসা করে দেন। কিন্তু মাহমুদ হোসেনের স্ত্রী পাখি বেগম ও তার ছেলে সাজু আহমদ, রাজু আহমদ, পারজু আহমদ সালিশ বিচার না মেনে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে সালেহ আহমদের বসত ঘরে গিয়ে তাকে বেঁধে মারপিট শুরু করে। খবর পেয়ে সালেহ আহমদের স্ত্রীর ভাই কাতার প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়া বোনের বাড়িতে গিয়ে ভগ্নিপতি সালেহ আহমদকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় রাজু আহমদ, সাজু আহমদ, পারজু আহমদ সহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়ার উপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল ৬টার দিকে প্রবাসী রশিদ আহমদ মৃত্যুবরণ করেন।
এদিকে প্রবাশী রশিদ আহমদের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের উত্তেজিত কিছু লোকজন সোমবার দুপুর ১২টার দিকে হত্যাকারী রাজু, সাজু গংদের বসত ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
এ হত্যাকান্ডের খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল একদল পুলিশ নিয়ে সোমবার সকালে দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। খুনীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে বলে তিনি জানান। এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রসজ্ঞত যে, গত ১০ মার্চ কানাইঘাটের ডাউকেরগুল গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ হত্যাকান্ডের রেশ কাটতে না কাটতেই দেশে ছুটিতে আসা কাতার প্রবাসী রশিদ আহমদ হত্যাকান্ডের স্বীকার হওয়ায় এলাকায় জনমনে একধরনের আতঙ্ক বিরাজ করছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম
- কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর