- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
» শাবি কর্মকর্তা সমিতির কমিটি গঠন: সভাপতি ইউনুস, সম্পাদক পারভেজ
প্রকাশিত: ২২. মার্চ. ২০২২ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফির্সাস অ্যাসোসিয়েশন’ এর নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক পদে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান (পারভেজ) নির্বাচিত হয়েছেন।
রবিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু ইউসুফ। নির্বাচনের ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচনে নির্বাচন কমিশনার সহকারী রেজিস্ট্রার এ জেড এম তামরিনুল হাসান ও হিসাবরক্ষণ কর্মকর্তা তাপস তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পরিবহণ দপ্তরের নির্বাহী প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রেজিস্ট্রার দপ্তরের সিনিয়র সুপারভাইজার সাহেদ আহমদ ও কোষাধ্যক্ষ পদে সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মঈনুল হক।
এছাড়াও কমিটিতে ৬ কার্যনির্বাহী সদস্য (সর্বোচ্চ ভোটপ্রাপ্তির আলোকে যথাক্রমে) হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, উপ-রেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম (উজ্জ্বল), রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী ও ইংরেজি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।
এর আগে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৬৪জন ভোটারের মধ্যে ২৫৯ জন ভোটার তাদের ভোট প্রদান করে প্রতিনিধি নির্বাচিত করেছেন।
জানা যায়, নির্বাচনে বিএনপিপন্থী কর্মকর্তাদের ইউনুস-পারভেজ প্যানেল থেকে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও ৪টি সদস্যপদে জয় পেয়েছেন। অপরদিকে আওয়ামীপন্থি কর্মকর্তাদের খয়রুল-জুয়েল প্যানেল থেকে কোষাধ্যক্ষ ও ২টি সদস্যপদে জয়লাভ করেছে।
সর্বশেষ খবর
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর