সর্বশেষ

» কানাইঘাটে ৮ মাসের অন্তঃসত্বা নারীকে পিটিয়ে আহত,হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২১ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি: 

  • কানাইঘাটের ৮ মাসের অন্তঃসত্বা এক নারীকে পিটিয়ে আহত করেছে মাহফুজুর রহমান নামের এক যুবক। সে কানাইঘাট পৌরসভার শ্রীপুর গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র। এ ঘটনায় ঐ নারীর দিনমজুর স্বামী একই গ্রামের ইয়াহইয়ার পুত্র আব্দুছ শুক্কুর বাদী হয়ে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোমবার আব্দুস শুক্কুর জানান তার স্ত্রী রুসনা বেগমকে দীর্ঘদিন থেকে বিভিন্ন ভাবে মাহফুজুর রহমান কু-প্রস্তাব দিয়ে আসছে। একপর্যায়ে ১০ আগস্ট তার অন্তঃসত্বা স্ত্রী বাড়ির পার্শবর্তী ফারুক মিয়ার পুকুর ঘাটে গোসল করতে গেলে মাহফুজুর রহমান হাত-পা ধুয়ার অজুতে পুকুর ঘাটে এসে রুসনাকে ফের কু-প্রস্তাব দেয়। এ নিয়ে রুসনা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে মাহফুজুর রহমান তার গলা চাপিয়ে ধরে।

পরে তাকে লাথি সহ নাকে মূখে চর তাপ্পড় মারতে থাকে। এক পর্যায়ে মাহফুজের মা বটিনা বেগম এসে রুসনাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে চলে যায়। পরে আশপাশের লোকজন এসে আহত রুসনাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বর্তমানে রুসনা বেগম সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার স্বামী আব্দুছ শুক্কুর জানিয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930