সর্বশেষ

» না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ জমির উদ্দিন প্রধান

প্রকাশিত: ০৮. জুলাই. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার প্রতিবেদক:: 

কানাইঘাটের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাবেক সভাপতি/ সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জনাব জমির উদ্দিন প্রধান আজ বাংলাদেশ সময় ভোর রাত ৪ঃ০০ ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজা’র নামাজ আজ বাদ জোহর নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর জামে মসজিদে অনুষ্ঠিত হইবে।

জমির উদ্দিন প্রধান, ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা উনার চিকিৎসার জন্য ২০ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
১৯৭০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কানাইঘাট উপজেলায় নির্বাচনী প্রচারণায় আসলে ততকালীন ছাত্রনেতা জমির উদ্দিন কে “প্রধান” উপাধি দিয়েছিলেন।
তাঁর মৃত্যুতে গোটা উপজেলায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930