সর্বশেষ

» কবর থেকে তোলা হলো রায়হানের লাশ

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে নিহত রায়হানের মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করছে পিবিআই।

 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে ১১ টায় পিবিআই সিলেটের আখালিয়া নবাবি মসজিদ কবরস্থান থেকে রায়হানের মরদেহ উত্তোলন কাজ শেষ করে।

 

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজীব আহমেদ সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

 

এদিকে উত্তোলনের পরই মরদেহ এম্বুল্যান্সে করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। সেখানে পুনরায় ময়নাতদন্ত শেষে মরদেহটি ফের দাফন করা হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31