- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
- কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন কার্যক্রমে জনমনে স্বস্তি
- এ মাসেই টেন্ডার হচ্ছে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন রাস্তা
- সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে মামুন চৌধুরী -শফিকুল ইসলাম
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
» রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ১৬ জনের মৃত্যু
প্রকাশিত: ০৪. জুন. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে সংক্রমিত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছে তাদের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছে ছয়জন। মৃতদের মধ্যে আইসিইউতে ভর্তি ছিল পাঁচজন। এরমধ্যে ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ২২ নম্বর ওয়ার্ডে দুজন, ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে দুজন ও ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।
সাইফুল ফেরদৌস আরও জানান, নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৯ জন, রাজশাহী জেলার ছয়জন ও নওগাঁ জেলার একজন আছেন। এছাড়া করোনা ওয়ার্ডে নতুন মোট ভর্তি আছেন ২২৫ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৩২ জন। যাদের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, পাবনার তিনজন ও নাটোর জেলার বাসিন্দা একজন। এছাড়া নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৮০ জন। এরমধ্যে রামেক হাসপাতালের টেস্টে আক্রান্তের সংখ্যা ২২ জন ও রাজশাহী মেডিক্যাল কলেজে টেস্টে ৫৮ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।
উল্লেখ্য, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
সর্বশেষ খবর
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

