- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের ঈদ শুভেচ্ছা
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী
- পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা জুনেইদ আহমদ
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
» ঢাকা মেট্রোপলিটন বার এসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে বিজয়ী সিলেটের আয়েশা
প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক::
ঢাকা মেট্রোপলিটন বার এসোসিয়েশনের (২০২১-২২) নির্বাচনে ফের নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে এডভোকেট আয়েশা সিদ্দিকা। একইসাথে একই এসোসিয়েশনে (২০১৯-২০) সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি তিনি ঢাকা ট্যাক্সেসবার এসোসিয়েশনে নীল প্যানেল থেকে (২০১৮-১৯) তিনি সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।
রোববার (৩১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন বার এসোসিয়েশনের নির্বাচনে তিনি সর্বদলীয় ঐক্য প্যানেল থেকে লাইব্রেরি সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এবারের নির্বাচনে সর্বদলীয় ঐক্য প্যানেল থেকে তিনি লাইব্রেরি সম্পাদক পদে নির্বাচিত হন। নির্বাচনে সমান সংখ্যক ভোট পাওয়ায় দপ্তর সম্পাদক পদে টসের মাধ্যমে আওয়ামী আইনজীবী প্যানেলের একজনকে নির্বাচিত করা হয়।
সিলেটের সংস্কৃতি অঙ্গণের প্রিয়মুখ এডভোকেট আয়েশা সিদ্দিকার পিতা সিলেটের শাহী ঈদগাহস্থ সরকারি চাকুরীজীবি ও বিশিষ্ট সমাজসেবি মরহুম আবদুর রশিদ। অয়েশা সিলেট বেতারের একজন তালিকাভুক্ত উপস্থাপক হিসেবে পরিচালনা করতেন ‘সুখের নীড়’, ‘নবকল্লোল’,‘কিশলয়’ ‘মহিলা অঙ্গণ’ সহ একাধিক অনুষ্ঠান। সিলেটের প্রাচীন সাহিত্য সংগঠন মুসলিম সাহিত্য সংসদ, নজরুল একাডেমি ও রেড ক্রিসেন্টের লাইফ মেম্বারসহ বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি। তিনি সিলেট রাইফেলস ক্লাবের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে সিলেটের জন্য সুনাম অর্জন করেন। জেলা আইনগত সহায়তা সংস্থা ও বিএইচআরবিরও সদস্য ছিলেন। তিনি ২০০৭ সাল পর্যন্ত সিলেটে এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা সাউথ এশিয়ান হিউম্যান রাইটস এর মেম্বার হিসেবে সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সাথে দিল্লি সফর করেন সার্কভুক্ত দেশ। ঢাকা শিল্পকলা একাডেমির ভাওয়াইয়া গ্রুপের সদস্য আয়েশা ঢাকাস্থ সিলেটের বৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের একজন লাইফ মেম্বার। মা ছিলেন নগরীর জালাল উদ্দিন স্কুলের শিক্ষিকা ছিলেন। ছোটো বোন মরিয়ম সিদ্দিকা পেশায় একজন ডাক্তার। বড় ভাই আবদুল আহাদ কন্ট্রাকটারী করেন এবং ছোটো ভাই আবদুল কাদির ইঞ্জিনিয়ার। আয়েশা সিদ্দিকার এক ছেলে এবং ১ মেয়ে বর্তমানে নিউইয়র্কে লেখাপড়া করছেন।
তিনি এক প্রতিক্রিয়ায় নিজের এই বিজয়কে সিলেটবাসীর প্রতি উৎসর্গ করে বলেন, এই বিজয় আমার নয়-গোটা সিলেটের। আমি ঢাকায় কর্মজীবন শুরু করলেও শেকঁড়ের প্রতি টান কখনই কমতে পারেনা। তিনি সিলেটবাসীর প্রতি দো’আ কামনা করে নিজ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য নির্বাচনে সর্বদলীয় ঐক্য প্যানেল ৭ টি পদে অংশ নিয়ে ৫ টিতে জয় লাভ করে। আর আওয়ামী প্যানেল ৮ টি পদের মধ্যে তিনটি পদে জয়লাভ করে।
সর্বশেষ খবর
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ
- নিবার্চনে শুধু সেনাবাহিনী নয়, বিমান-নৌবাহিনীকেও কাজে লাগাব: স্বরাষ্ট্র উপদেষ্টা
- পুলিশের এসআই মাজিদুলের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ!
- অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক

