- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
» কর্মবিরতির ১৮ দিন: আশ্বাস পেয়ে কাজে ফিরছেন স্বাস্থ্য সহকারীরা
প্রকাশিত: ১৩. ডিসেম্বর. ২০২০ | রবিবার
চেম্বার ডেস্ক:: পদোন্নতিসহ বেতন-গ্রেড বৃদ্ধির দাবি পূরণের আশ্বাস পেয়ে দীর্ঘ ১৮ দিনের কর্মবিরতি শেষে সোমবার (১৪ ডিসেম্বর) থেকে কাজে ফিরছেন স্বাস্থ্য সহকারীরা। তবে দেশজুড়ে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন চলাকালীন আশ্বাসের বাস্তবায়ন না হলে আবারও লাগাতার কর্মবিরতিতে যাবেন বলেও জানিয়েছেন তারা।
রবিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন’ দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির সাময়িক সমাপ্তি ঘোষণা করে কাজে ফেরার কথা জানান স্বাস্থ্য সহকারীরা।
এ ব্যাপারে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রবিউল আলম খোকন বলেন, ‘নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে কর্মবিরতিতে ছিলাম। গতকাল (শনিবার) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক হয়েছে। স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয় দ্রুততার সঙ্গে দাবি মেনে প্রজ্ঞাপনের আশ্বাস দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘করোনা মহামারি প্রতিরোধে ভ্যাকসিন সংরক্ষণে সহযোগিতা, শিশু ও গর্ভবতী মায়েদের প্রতি মানবিক দায়বদ্ধতার কারণে ১৪ ডিসেম্বর থেকে কর্মবিরতি সাময়িক স্থগিত করা হলো। তবে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের যথাক্রমে ১৩, ১২, ১১ গ্রেডে পদায়নের দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দেওয়া হবে।’
সভায় আরও বলা হয়, ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে যাদের শোকজ করা হয়েছে তা বাতিল করতে হবে। চট্টগ্রামের রাউজান থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বদলিকৃত স্বাস্থ্য সহকারী মো. হুমায়ুন রশিদ চৌধুরীর বদলি আদেশ প্রত্যাহার করতে হবে। কর্মবিরতি স্থগিতের পরও কারও বিরুদ্ধে কোনও হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতিতে থাকায় এই কার্যক্রম ব্যাহত হয়। টিকা ক্যাম্পেইনের আওতায় দেশের ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী প্রায় তিন কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- জমকালো আয়োজনে তপোবনে ১ম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- অ্যাডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন
- কানাইঘাটে ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন
- হবিগঞ্জে সংবর্ধিত হলেন জাতীয় দলের সাবেক তারকা পেসার কোচ নাজমুল হোসেন

