- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
» জিডিএ হাসপাতাল নির্মাণে এগিয়ে এলেন কমিউনিটির আপন ২ ভাই,অনুদান ঘোষণা
প্রকাশিত: ১১. এপ্রিল. ২০২৫ | শুক্রবার
চেম্বার ডেস্ক: গাছবাড়ী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (GDA) এর একটি প্রতিনিধি দল যুক্তরাজ্যের খ্যাতিমান ব্যবসায়ী, সমাজসেবক ও জিডিএ-এর সম্মানিত উপদেষ্টা বশিরুল ইসলামের সঙ্গে এক সৌজন্যে সাক্ষাৎ করেন।
গত ৮ এপ্রিল লন্ডনস্থ তাঁর নিজস্ব রেস্টুরেন্টে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জিডিএ প্রতিনিধি দল বাস্তবায়নাধীন জিডিএ হাসপাতাল নির্মাণ প্রকল্পের বর্তমান অবস্থা, ইতিমধ্যে সম্পন্ন হওয়া কাজ, বাকি কাজের বিবরণ, সেবার পরিধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বশিরুল ইসলাম সাহেবের সামনে উপস্থাপন করেন। তাঁকে জানানো হয়, এই হাসপাতালটি শুধু গাছবাড়ী নয়, বরং আশপাশের তিনটি উপজেলার মানুষের জন্য একটি আধুনিক চিকিৎসা সুবিধায় পরিণত হবে, যা বিশেষত গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সহজলভ্য করবে।
এ সময় বশিরুল ইসলাম অত্যন্ত আগ্রহ, মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পুরো কার্যক্রম শুনেন। তিনি হাসপাতালের অগ্রগতি দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং GDA-এর এই মহতী উদ্যোগকে আরও গতিশীল করতে তাৎক্ষণিকভাবে আরও ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন ।
তিনি বলেন, একটি কমিউনিটির উন্নতির জন্য স্বাস্থ্যব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, এই হাসপাতাল শুধু চিকিৎসা কেন্দ্রই নয়, একটি স্বপ্নের বাস্তবায়ন-যা যুগের পর যুগ মানুষের উপকারে আসবে। ইনশাআল্লাহ, যতদিন প্রয়োজন, আমি GDA-এর পাশে থাকব।”_
প্রসঙ্গত, বশিরুল ইসলামের ছোট ভাই নাজিরুল ইসলাম ,যিনি GDA-এর আরেক সম্মানিত উপদেষ্টা, তিনি গত সপ্তাহে ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন GDA হাসপাতাল নির্মাণ প্রকল্পের জন্য, যা নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ ধাপে বড় ভূমিকা রেখেছে।
GDA পরিবার তাঁদের এই উদারতা, আন্তরিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার জন্য গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করছে। তাঁরা শুধু অনুদানই দেননি—প্রবাসে থেকেও গ্রামের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জিডিএ নেতৃবৃন্দ বলেন, এই অনুদান আমাদের নতুন উদ্যমে কাজ করার জন্য অনুপ্রাণিত করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই স্বপ্নের হাসপাতাল একদিন হয়ে উঠবে উপমহাদেশের একটি মডেল প্রজেক্ট।
সর্বশেষ খবর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর