- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
» কানাইঘাটে চোরাকারবারীদের তাণ্ডব
প্রকাশিত: ৩১. মার্চ. ২০২৪ | রবিবার
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটের সুরইঘাটে ভারতীয় চিনি আটকের জেরে সুরইঘাট বাজারের পাশে অবস্থিত একটি করাতকলে বৃহস্পতিবার ৭টার দিকে চোরাকারবারীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কানাইঘাট সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি নিজ চাউরা উত্তর (বড়কান্দি) গ্রামের মৃত মুবশ্বির আলীর পুত্র করাতকলের মালিক তাজ উদ্দিন বাদী হয়ে থানায় ৩০ চোরাকারবারীর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে কানাইঘাট থানা পুলিশের এক প্রেসনোটে বলা হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে থানা পুলিশ সদর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ইউপি সদস্য নিজাম উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর থেকে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ২৫ বস্তা চিনি সহ একটি পিকআপ গাড়ী আটক করা হয়।
এ ঘটনায় পিকআপ গাড়ীতে থাকা নাজিম উদ্দিন, রামিম আহমেদ সহ গাড়ীর চালক পুলিশের উপস্থিতি টের পেরে দৌড়ে পালিয়ে যায়। পরে থানার এস.আই দেবাশীষ সূত্রধর চিনি ও গাড়ী জব্দ করে থানায় নিয়ে আসার পর বিশেষ ক্ষমতা আইনে নাজিম উদ্দিন ও রাহিম আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, ভারতীয় চিনি ও পিকআপ আটকের ঘটনায় মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। করাতকলে আগুন ধরিয়ে দেয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আগুনে পুড়িয়ে দেয়া ক্ষতিগ্রস্ত করাতকলের মালিক তাজ উদ্দিনসহ তার পরিবারের লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের বাড়ির পাশ থেকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা চোরাকারবারী নাজিম উদ্দিন ও তার ভাই রামিম আহমদের ভারতীয় চিনি বোঝাই পিকআপ গাড়ী আটক করে। ভারতীয় চিনি বিজিবি’ সদস্যরা কর্তৃক আটকের সহযোগিতা করার অভিযোগ এনে চোরাকারবারী নাজিম উদ্দিন ও তার সংঘবদ্ধ চোরকারবারী চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে রাত ৭টার দিকে সুরইঘাট বাজারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাজারের পাশে অবস্থিত তাজ উদ্দিনের মালিকানাধীন তাজ করাতকলে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে করাতকল পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। খবর পেয়ে কানাইঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে করাতকলের আগুন নিয়ন্ত্রণে আনেন। করাতকলে আগুন ধরিয়ে দেয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এদিকে চিনি আটকের ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে কানাইঘাট উত্তর বাজারে তাজ উদ্দিনের ভাতিজাদের সাথে চোরাকারবারীদের হাতাহাতির ঘটনাও ঘটে। থানা পুলিশ তাজ উদ্দনের দুই ভাতিজা সহ ৪ জনকে আটক করলেও পরবর্তীতে দু’জনকে ছেড়ে দেয়।
তাজ উদ্দিন বলেন তার অভিযোগের সাক্ষী হওয়ার অভিযোগ তুলে আলতাফ হোসেন নামে একজনকে গতকাল শুক্রবার সুরইঘাট বাজারে তার অভিযোগের বিবাদী চোরাকারবারীরা ধরে মারধর করে।
সর্বশেষ খবর
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর