সর্বশেষ

» ছুরিকাঘাতে নিহত আলমগীরের পরিবারের পাশে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২৪ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক: ছুরিকাঘাতে নিহত কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের সিএনজি ড্রাইভার আলমগীর আহমদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ মস্তাক আহমদ পলাশ। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল তিনি তাদের বাড়িতে গিয়ে ছেলে মেয়েকে শান্তনা দেন। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি উপস্থিত এলাকাবাসীকে মামলার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রকৃত আসামিরা কোন অবস্থায় ছাড় পাবে না বলে জানান৷ তিনি বলেন, পুলিশ প্রশাসনের সাথে আমার কথা হয়েছে। তারা খুবই আন্তরিক।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের ট্রেজারার সাংবাদিক তাওহীদুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহফুজ আহমদ, আধুনিক টিভি পেইজের পরিচালক মামুন আহমদ।
উল্লেখ্য, আলমগীরের তৃতীয় শ্রেণী পড়ুয়া মেয়ে ও দশম শ্রেনী পড়ুয়া ছেলে বাবাকে হারিয়ে বাকরুদ্ধ।
আলমগীর খুনের ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করছেন। মামলার এজহারভুক্ত ১ আসামী গ্রেফতার হলেও মুল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। অনতিবিলম্বে প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি এলাকাবাসীর।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031