- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
» কানাইঘাট শিয়ালাইন বিলের রায় বহালের দাবীতে আট মৌজার মানববন্ধন
প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০২৪ | রবিবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার চতুল পরগনার চৌদ্দ মৌজার কতিপয় লোকজন কর্তৃক মহামান্য হাইকোর্টের রায়কে অমান্য করে জোরপূর্বক ভাবে শিয়ালাইন বিলের বাঁধ কেটে পানি শুকিয়ে মাছ শিকারের প্রতিবাদে কানাইঘাটের গাছবাড়ী এলাকার দলইকান্দি আট মৌজার সর্বস্তরের লোকজনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় গাছবাড়ী চৌমোহনী পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আট মৌজার লোকজনের পাশাপাশি গাছবাড়ী এলাকার কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে আট মৌজার মুরব্বীয়ান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন, বড়হাওর এলাকার বাউয়ারকান্দি মৌজায় অবস্থিত ৩’শ একরের শিয়ালাইন বিলের মালিকানা নিয়ে সম্প্রতি মহামান্য উচ্চ আদালত থেকে যে রায় প্রদান করা হয়েছে তা সম্পূর্ণ অমান্য করে চতুল পরগনার চৌদ্দ মৌজার কতিপয় লোকজন অমান্য করে আসছেন। উপজেলা প্রশাসন, শিয়ালাইন বিলের মালিকানার রায় নিয়ে যখন উভয় পক্ষের মুরব্বীয়ানদের নিয়ে বৈঠক করে যাচ্ছেন ঠিক সেই মুহুর্তে চতুল চৌদ্দ মৌজার কতিপয় লোকজন শিয়ালাইন বিলের বাঁধ কেটে মাছ শিকার সহ দেশীয় অস্ত্র-শস্ত্র মজুদ করে বিলের চারিদিকে ঘর-নির্মাণ করে সেখানে লোকজনদের জড়ো করা সহ ঢাকনাইল আট মৌজার লোকজনদের বিলের আশপাশে অবস্থিত তাদের মালিকানা জমিতে চাষাবাদে বাঁধা প্রদান, মারধর করে আসছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ শিয়ালাইন বিল এলাকা পরিদর্শন করে চতুল চৌদ্দ মৌজার লোকজনদের বিলের মালিকানার রায় নিয়ে আগামী ১লা মার্চ চলমান বৈঠকের আগে বিলের কোন ধরনের শ্রেণি পরিবর্তন, মাছ ধরার চেষ্টা এবং বাঁধ কেটে পানি অপসারনে নিষেধ করলেও তারা তা মানছে না। তারা শিয়ালাইন বিলের রায় অমান্য করে বিলের বাঁধ কেটে মাছ ধরার চেষ্টা সহ ঢাকনাইল আট মৌজার লোকজনদের নানাভাবে হুমকি দিয়ে আসছে।
এমতাবস্থায় মানববন্ধন থেকে ঢাকনাইল আট মৌজার লোকজন চতুল চৌদ্দ মৌজার কতিপয় লোকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ শিয়ালাইন বিলের কেটে দেওয়া বাঁধ পুণঃনির্মাণ এবং বিলের পাশ থেকে ঘর সহ লোকজনদের উচ্ছেদ করার জন্য স্থানীয় প্রশাসন সহ সিলেটের উর্ধ্বতন প্রশাসনকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান। তা না হলে এ নিয়ে যেকোন এলাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বৃহত্তর গাছবাড়ী এলাকার অন্যতম মুরব্বী এমাদ উদ্দিন মানিক, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, বাবুল রানা চৌধুরী, ইউপি সদস্য সুলেমান আহমদ, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন সহ আরো অনেকে।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর