সর্বশেষ

» শফিক চৌধুরী এমপি হলে মন্ত্রীও হবেন : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২৪ | বুধবার

চেম্বার ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সাবেক এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী আবার এমপি হলে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনাকে মন্ত্রী বানাবেন।তাই আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শফিক চৌধুরীকে সংসদে পাটাতে হবে।

তিনি আজ (৩ ডিসেম্বর) বুধবার বিকালে বিশ্বনাথ উপজেলায় শেষ নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আপনারা বিশ্বনাথ ও ওসমানীনগরবাসী শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিয়ে শফিকুর রহমান চৌধুরীকে বিজয়ী করুন। আমি কথা দিলাম আমরা দুই ভাই মিলে সিলেট-২ আসনের উন্নয়ন করবো।আমি বিশ্বাস করি বিশ্বনাথ এবং ওসমানীনগরের মানুষ এবার আর ভুল করবে না উন্নয়নের স্বার্থে নৌকাবে বিজয়ী করবে।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. শাহ ফরিদ আহমদ,শাহ মোশাইদ আলীসহসিলেট জেলা, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031