- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
» সিলেটে ২০০ মেডিকেল টিম, চিকিৎসকদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত: ১৯. জুন. ২০২২ | রবিবার
চেম্বার ডেস্ক:: সিলেট-সুনামগঞ্জসহ দেশের ১১ জেলায় সৃষ্ট বন্যায় স্বাস্থ্যসেবা বিভাগের ৪ হাজার মেডিকেল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সিলেট অঞ্চলের সব পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। প্রতিকূল পরিবেশ থাকলেও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, ওষুধ ও সাধ্য অনুযায়ী খাদ্য পাঠানো হচ্ছে।
আজ রোববার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত মৃত্তিকাবাহিত কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচির অনুষ্ঠান উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিলেটসহ কয়েকটি জেলা ব্যাপক বন্যার কবলে পড়েছে। কিছু কম আর কিছু বেশি। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের অবস্থা সবচেয়ে খারাপ। এ জন্য ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরে কন্ট্রোল রুম করা হয়েছে। স্থানীয়ভাবেও করা হয়েছে। বর্তমানে সিলেট অঞ্চলে ২০০টি টিম করা হয়েছে। আমাদের ডাক্তার নার্সসহ অন্যান্যরাও সেবা দিচ্ছে। টিম ওয়ার্কের মাধ্যমে কাজগুলো করা হচ্ছে।’
জাহিদ মালেক বলেন, ‘স্থানীয় হাসপাতালে আইসিইউসহ নানা জটিলতা নিয়ে রোগী ভর্তি আছে। কিন্তু পানি উঠে যাওয়ায় তাঁদের অন্য স্থানে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
ভাসমান চিকিৎসা কেন্দ্র স্থাপনের ব্যবস্থা নেবেন কী-না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেশে প্রতিবছর বন্যা হয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব কোন হেলিকপ্টার, পানিতে চলার অ্যাম্বুলেন্সসহ কোন পরিবহন ব্যবস্থা নেই। আমরা সরকারের কাছে বিষয়টি তুলে ধরব।’
এদিকে করোনা সংক্রমণ বাড়ায় প্রাণহানি বাড়তে পারে আশঙ্কা করে জাহিদ মালেক বলেন, ‘দুই সপ্তাহ আগেও দৈনিক শনাক্ত ২০ থেকে ৩০ জন ছিল। কিন্তু এখন সেটি সাড়ে ৪ শতে দাঁড়িয়েছে। রোগীর সংখ্যা এভাবে বাড়তে থাকলে প্রাণহানি বাড়বে। যদিও আমাদের হাসপাতাল ও চিকিৎসার প্রস্তুতি আছে। কিন্তু আমরা মাস্ক যেন পরি, ঝুঁকিমুক্ত যাতে থাকি। সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য সব ধরনের সমাবেশ করা উচিত হবে না। একই সঙ্গে সব প্রবেশ পথেই আমরা সতর্কতা দিয়েছি।’
চলমান সংক্রমণ ওমিক্রনের উপধরনের মাধ্যমে হচ্ছে বলেও জানান মন্ত্রী।
সর্বশেষ খবর
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর